A fighter’s death

  • এমপি হওয়াটা খুব বড় কিছু না। বাংলাদেশে ৩০০ এমপি হবে।
  • প্রশ্ন হলো—মৃত্যুর পর জাতির জন্য আপনার কী প্রভাব থাকবে?
  • A fighter’s death should be on the streets.
  • If five years can create a fifty-year impact, that is success.

সংগ্রামী মানুষের মৃত্যু রাজপথে হওয়া উচিত।
যদি পাঁচ বছরে ৫০ বছরের প্রভাব তৈরি হয়, সেটাই সাফল্য।

Somoy TV Interview | Dhaka–8 | Youth, Politics & Justice


Guest: Osman Hadi
Interviewer: Tanvir Hasan
Source: Somoy Television
Link: https://www.youtube.com/watch?v=1eiYFRNWkv8

Part 1: Introduction

🔴 দর্শক সময় টেলিভিশনে আজকের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভর হাসান। দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠে নেমে গেছে প্রার্থীরা। আজকে আমার সঙ্গে তেমনই একজন প্রার্থী আছেন। তিনি হচ্ছেন ঢাকা আট আসন থেকে এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলব—নির্বাচনের মাঠ কেমন দেখছেন, কেমন উপভোগ করছেন, সবকিছু জানবো। সঙ্গেই থাকুন। ভালো লাগবে। হাদি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন?

🟢 আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছেন?

English Translation:
🔴 Viewers, welcome to today’s special program on Somoy Television. I am Tanvir Hasan. The national parliamentary election is at the doorstep. Centering on the election, candidates have already entered the field. Today, I have with me one such candidate. He is contesting from Dhaka-8 as an independent candidate—Osman Hadi. We will have a conversation with him, talk about how he is seeing the election field, how he is experiencing everything. Stay with us. You’ll enjoy it. Hadi bhai, Assalamu Alaikum. How are you?

🟢 Alhamdulillah, I am very well. How are you?


Part 2: Campaign Experience

🔴 আমিও ভালো আছি। নির্বাচনের মাঠে নেমে গেছেন আপনি ইতিমধ্যে। একটু জানতে চাই—কেমন যাচ্ছে, ব্যস্ততা কেমন চলছে?

🟢 ব্যস্ততা তো ভীষণ। দেখতেই পাচ্ছেন। বিশেষ করে আমাদের ইচ্ছা ছিল যে আমরা বাংলাদেশের পলিটিক্সে একটা রোল মডেল তৈরি করতে চাই। এত একটা ঐতিহাসিক জুলাই হলো—এটাকে কেন্দ্র করে কিছু একটা নতুন করে শুরু করা, যেটা আগে হয় নাই, যেটাকে মানুষ পছন্দ করবে। খুব সাহস নিয়ে শুরু করেছিলাম। ভীষণ নিঃসঙ্গ লড়াই ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, এই নিঃসঙ্গ লড়াইটা এখন আল্লাহ মানুষ যোগাড় করে দিয়েছেন এবং এটাকে আনন্দময় করে দিয়েছেন।

English Translation:
🔴 I’m also well. You’ve already entered the election field. I want to know—how is it going, how busy are you?

🟢 The busyness is intense—you can see it. Especially because our intention was to create a role model in Bangladeshi politics. After such a historic July, we wanted to start something new—something that hadn’t happened before, something people would like. We started with courage. It was a very lonely struggle. But Alhamdulillah, Allah has now gathered people with this lonely struggle and made it joyful.


Part 3: Fajr Campaign & Grassroots Contact

🔴 ধরেন, আপনি এবং আপনার টিম—কেমন চলছে আপনাদের দৈনন্দিন কাজ?

🟢 আমি এবং আমার টিম—আমরা ২৪ ঘন্টায় মনে হয় কেউ তিন চার ঘণ্টার বেশি কখনোই ঘুমাই না। অনেকদিন ধরে। আমরা ফজর থেকে শুরু করি। আপনারা জানেন, আমরা ফজর ক্যাম্পেইন করি। ঢাকা আট আসনের যতগুলো মসজিদ আছে, একেক দিন র‍্যান্ডমলি একেক মসজিদে গিয়ে ফজর পড়ি। এরপর মসজিদের সামনে মুরুব্বি ও মুসল্লিদের সাথে কথা বলি। সেখান থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমরা পাঁচ ওয়াক্ত পাঁচটি মসজিদে নামাজ পড়ার চেষ্টা করি। বাকি সময় স্কুল, কলেজ, দোকান, রাস্তা—সবখানে হাঁটি। সিকিউরিটি গার্ড আঙ্কেলদের সাথে কথা বলি। আমাদের ইচ্ছা—ঢাকা আটের এমন কোনো ভোটার থাকবে না, যে বলতে পারবে, “এই ছেলেটাকে আমি ফিজিক্যালি দেখি নাই, শুধু টিভিতে দেখেছি।”

English Translation:
🔴 For example, how is your daily routine with your team?

🟢 My team and I—we hardly sleep more than three or four hours in 24 hours, for many days now. We start from Fajr. You know we do Fajr campaigns. Among all the mosques in Dhaka-8, we randomly go to one mosque each day for Fajr. Then we speak with elders and worshippers outside the mosque. From there until 10:00 pm, we try to pray five daily prayers in five different mosques. The rest of the time, we walk—schools, colleges, shops, streets. We talk to security guard uncles. Our wish is that there should be no voter in Dhaka-8 who can say, “I never saw this man physically, I only saw him on TV.”


Part 4: Poor Vendor’s Donation

🔴 এই মানুষের সাথে সংযোগ—এর কোনো বাস্তব উদাহরণ দিতে পারেন?

🟢 আজকের ঘটনাই বলি। ফজরের নামাজ পড়ে বাংলা মোটরের দিকে যাচ্ছিলাম। সেখানে এক চাচা সারারাত কলা-রুটি আর সিদ্ধ ডিম বিক্রি করেন। তিনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন এবং হাতে টাকা দিলেন—গিফট হিসেবে। আমি ভাবলাম ১০০ টাকার নোট হবে। পরে খুলে দেখি ১০০০ টাকার নোট। যিনি সারারাত কাজ করেন, তার দিনে এত লাভও হয় না। আমি ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু উনি নিলেন না। তখন বুঝলাম—উনি কষ্ট পাবেন।

English Translation:
🔴 Can you give a real example of this connection with people?

🟢 I’ll tell you today’s incident. After Fajr prayer, we were heading toward Bangla Motor. There was an uncle who sells banana-bread and boiled eggs all night. He ran toward me, hugged me, and put money in my hand as a gift. I thought it was a 100-taka note. Later I opened it and saw it was a 1000-taka note. A man who works all night doesn’t even earn that much in a day. I tried to return it, but he wouldn’t take it back. I realized then—he would be hurt if I insisted.

🔴 এই ধরনের ঘটনা আপনি প্রচার করেন না কেন?

🟢 দুটো কারণে। এক—যিনি দিচ্ছেন, তিনি কোনো প্রাপ্তির আশায় দেন না, ভালোবাসা থেকে দেন। এটা প্রচার করলে কৃত্রিমতা তৈরি হয়। দুই—তার প্রাইভেসি আছে। আমরা সেটা নষ্ট করতে পারি না।

English Translation:
🔴 Why don’t you publicize such incidents?

🟢 For two reasons. One—the person who gives does not do it expecting anything in return; it’s purely out of love. Publicizing it creates artificiality. Two—they have privacy, and we cannot violate that


Part 5: Philosophy of Politics

🔴 আপনি বলছেন এমপি হওয়াটা ছোট বিষয়—এটা কীভাবে দেখেন?

🟢 বাংলাদেশে ৩০০ এমপি হবে। গত ৫০ বছরে অনেকেই চার-পাঁচবার এমপি হয়েছে। কিন্তু এলাকার বাইরে জাতীয়ভাবে কজন মানুষ তাদের চেনে? মারা যাওয়ার পরে দেশের জন্য কী ইমপ্যাক্ট রেখে গেছে? পাঁচবার এমপি হওয়া মানেই বড় কিছু না। আমাদের লক্ষ্য—ভালোবাসার নির্বাচন, ইনসাফের দেশ।

English Translation:
🔴 You say becoming an MP is a small matter—how do you see this?

🟢 Bangladesh will have 300 MPs. In the last 50 years, many have been elected four or five times. But how many people know them nationally outside their area? What national impact did they leave after death? Being elected five times doesn’t mean much. Our goal is an election of love and a country of justice.


Part 6: Will the Election Happen?

🔴 অনেকেই বলছে নির্বাচন নাও হতে পারে। আপনার কী মনে হয়?

🟢 নির্বাচন না হলে একমাত্র লাভ হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। তারা রাজনৈতিক কেয়াস তৈরি করতে চায়। নির্বাচন দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। ইনশাআল্লাহ নির্বাচন সময়মতো হবে।

English Translation

🔴 Many are saying the election may not happen. What do you think?

🟢 If the election doesn’t happen, only the fascist Awami League will benefit. They want political chaos. Elections are essential for national stability. Inshallah, the election will be held on time.


Part 7: Poverty & Violence in Politics

🔴 রাজনীতিতে সহিংসতার মূল কারণ কী?

🟢 চরম দারিদ্র মানুষকে অপরাধপ্রবণ করে তোলে। ৫০০০ টাকা দিলে মানুষ মিছিলে নামে। যার সম্মানজনক জীবন আছে, সে ভোট বিক্রি করে না। দারিদ্র দূর না করলে রাজনীতি ঠিক হবে না।

English Translation

🟢 Extreme poverty pushes people toward crime. Give someone 5,000 taka and they’ll join a rally. Someone with dignity won’t sell their vote. Politics won’t improve unless poverty is eliminated.


Part 8: Security, Death & Ideals

🔴 নিজের নিরাপত্তা ও মৃত্যুভয় নিয়ে আপনার অবস্থান কী?

🟢 আমি একা চলাফেরা করি, ভয় পাই না। হায়াত ও মউতের মালিক আল্লাহ। সংগ্রামী মানুষের মৃত্যু রাজপথে হওয়া উচিত। যদি পাঁচ বছরে ৫০ বছরের প্রভাব তৈরি হয়, সেটাই সাফল্য।

English Translation

🟢 I move around alone; I’m not afraid. Allah is the owner of life and death. A fighter’s death should be on the streets. If five years can create a fifty-year impact, that is success.


Part 9: Cyber Bullying

🔴 আপনাকে ও আপনার পরিবারকে নিয়ে সাইবার বুলিং হয়েছে—এটা কীভাবে দেখেন?

🟢 আমাকে গালি দিলে আমার কষ্ট হয় না। কিন্তু মা-বোন-স্ত্রীকে গালি দিলে কষ্ট হয়। তারা রাজনীতিতে আসে নাই। এটা সামাজিক মনস্তত্বের সংকট। এআই দিয়ে ফেক ভিডিও বানানো ভয়ংকর। সাইবার সিকিউরিটি সবচেয়ে জরুরি।

English Translation

🟢 Being insulted doesn’t hurt me. But insults toward my mother, sister, or wife hurt deeply. They did not come into politics. This is a crisis of social psychology. AI-generated fake videos are extremely dangerous. Cybersecurity is critically important.

🔴 ঢাকা–৮ এর জনগণের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কী?

🟢 জিতি বা হারি—আপনারা আপনাদের হাদিকে পাবেন। জনতাই আমার দল। আমি যেটা বলি, ইনশাআল্লাহ সেটা করে দেখাই।

English Translation

🟢 Win or lose, you will still have your Hadi. The people are my party. What I say, InshaAllah, I prove through action.

Part 10: Youth Training & Employment

🔴 তরুণ সমাজ—বিশেষ করে শিক্ষিত কিন্তু বেকার তরুণদের জন্য আপনার নির্দিষ্ট পরিকল্পনা কী?

🟢 আমার লড়াই হলো অন্তত ৫০০০ তরুণকে স্কিল-বেসড ট্রেনিং দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। ল্যাঙ্গুয়েজ ট্রেনিং থাকবে—ইংলিশ, আরবি, ফরাসি, চাইনিজ। আইসিটি-ভিত্তিক ভোকেশনাল ট্রেনিং থাকবে। অনার্স পড়ার সময়ই যেন তারা বুঝতে পারে—পরে কী করবে। আমি নিজে ইংরেজি পড়িয়েছি ১০ বছর। আমি নিজেই ট্রেনিংকরাবো।

English Translation:
🔴 What is your biggest plan for the youth?

🟢 My struggle is to provide skill-based training to at least 5,000 youths—from Dhaka University to private universities. There will be language training—English, Arabic, French, Chinese. There will be ICT-based vocational training. So that even during honors studies, they know what they will do afterward. I myself taught English for 10 years. I will personally conduct the training.


Part 11: Practical Education Philosophy

🔴 আপনি বারবার স্কিলের কথা বলছেন—কেন এটা এত জরুরি?

🟢 আমি চাই না তরুণরা শুধু স্লোগান শোনে। আমি চাই তারা হাতে কাজ পাক। একজন তরুণ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তার রাজনীতি বোঝার চোখও খুলে যায়।

English Translation

🟢 I don’t want young people to only hear slogans. I want them to have real work in their hands. When a young person can stand on their own feet, their understanding of politics also opens up.


Part 12: Election Violence & Confidence

🔴 নির্বাচন নিয়ে সংঘাত বা মারামারির আশঙ্কা নিয়ে অনেকেই কথা বলছে। আপনার অবস্থান কী?

🟢 মারামারি হবে না ইনশাআল্লাহ। আমরা জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী। এরপরেও যদি কোনোভাবে অল্প ভোটে হেরে যাই—আমার হারানোর কিছু নাই। যে কোনো দল ছাড়া, টাকা ছাড়া, জনগণের শক্তিতে যদি কেউ ৫০০ ভোট পায়—পাঁচ বছর পরে সেটা ৫ লক্ষ হবে। এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হবে।

English Translation

🟢 There will be no violence, InshaAllah. We are extremely hopeful about victory. Even if we lose by a small margin, I have nothing to lose. A person with no party, no money, relying only on the people—if he gets 500 votes today, in five years that will become 500,000. This politics will become the mainstream politics of Bangladesh.


Part 13: Promises for Dhaka–8

🔴 নির্বাচনে প্রার্থীরা সাধারণত কিছু প্রতিশ্রুতি দেন। আপনার পক্ষ থেকে ঢাকা–৮ আসনের জন্য কী পরিকল্পনা বা প্রতিশ্রুতি আছে?

English:
In elections, candidates usually make promises. What plans or commitments do you have for Dhaka-8?

প্রথমত বলি—আপনারা দেখেছেন, বাংলাদেশে আমরা আরেকটা নতুন কাজ শুরু করেছি, যেটা এখন অনেকে অনুকরণ করছে। এটা আমাদের আনন্দ যে আমাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। আমি ঢাকার নয় ওয়ার্ডে—অন্তত এখন পর্যন্ত—নয় দিন দিনব্যাপী আমরা বড় বোর্ড নিয়ে লিখে চলে গেছি।

English:
First of all, you’ve seen that we have started a new initiative in Bangladesh, which many people are now imitating. It brings us joy that people are being inspired by us. In Dhaka’s nine wards, at least so far, we spent nine full days carrying large boards and moving around.

যেখানে সারাদিন আমরা থেকেছি। ভোটার যুগ নামে জনগণ এসে আমাদের সম্পর্কে যা বলতে চায়—সে কেমন ঢাকা–৮ চায়, কেমন নেতা চায়, আমাদের ব্যাপারে তার কী পরামর্শ বা অভিযোগ—তারা লিখে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ছবি আছে। প্রত্যেকটা ওয়ার্ডে লোকজন সারাদিন লিখে দিচ্ছে।

English:
We stayed there all day. Under the banner “Voter Jug,” people came and wrote what they wanted to say about us—what kind of Dhaka-8 they want, what kind of leader they want, and what suggestions or complaints they have about us. You can see many videos and photos—people in every ward writing throughout the day.

আমরা সেই সমস্ত কাগজগুলো একত্র করেছি, আমাদের রিসার্চ টিমকে দিয়েছি। এখন প্রত্যেকটা লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ, অভিযোগ, প্রত্যাশা আমরা সর্ট আউট করছি—তারা কী চায়। এই কাজ শেষ করার পরে আমরা আবার প্রত্যেকটা ওয়ার্ডে যাব। বলব—আপনারা এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আমরা বের করেছি।

English:
We collected all those papers and handed them to our research team. Now we are sorting out their suggestions, complaints, and expectations—what they want. After finishing this work, we will again go to every ward and say: you mentioned this problem, and here is the solution we have come up with.

এরপর প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব—যে এই এই সমস্যা বলেছিলেন, এই এই সমাধান আমরা আপনাদের সামনে প্রস্তাব করতে চাই। এরপর আমরা চূড়ান্ত ইশতেহার দিব। যেটা আমরা বলি—জনতাই লিখছে, জনতার ইশতেহার।

English:
Then I will do a podcast on each issue—saying, you raised these problems, and these are the solutions we want to propose. After that, we will release the final manifesto. As we say—the people are writing it; it is the people’s manifesto.


কারণ আমি কপি–পেস্ট ইশতেহার লিখে জনগণের উপর চাপিয়ে দিতে চাই না। যেটা তারা বোঝেও না, পড়েও না—এর কোনো দাম নাই। বরং জনগণ যা লিখছে, সেটাকেই ইশতেহার করব। তাহলে জনগণ পড়ে বুঝবে—এই কথাটা তো আমি লিখেছিলাম, হাদি তো আমার সমস্যার কথাই বলছে।

English:
Because I don’t want to impose a copy-paste manifesto on people—something they neither understand nor read, which has no value. Instead, we will make a manifesto from what the people themselves write. Then people will read it and realize: I wrote this, Hadi is speaking about my problem.


🔴 ভাইরাল হওয়া সেই ভিডিও—যেখানে “গালি” প্রসঙ্গ এসেছে—এ বিষয়ে আপনার শেষ কথা কী?

English:
What is your final word on the viral video involving abusive language?


🟢 আমি বলেছি—মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। যখন মানুষ আর কিছু বলতে পারে না, তখন তার মুখ থেকে এই শব্দ বের হয়।

English:
I said that the oppressed person’s curse becomes their epic of liberation. When people can say nothing else, these words come out. I am not justifying it; I am stating the reality.

Part 14: Corruption, Extortion & Hospital Syndicates

🔴 ঘুষ, চাঁদাবাজি ও হাসপাতাল সিন্ডিকেট নিয়ে আপনার অবস্থান কী?

🟢 ঢাকা–৮ এ কোনো চাঁদাবাজি থাকবে না। কোনো হাসপাতাল সিন্ডিকেট থাকবে না। কোনো রোগীকে জিম্মি করে টাকা আদায় করা হবে না। যদি আমি এটা করতে না পারি, তাহলে রাজনীতি করার আমার কোনো অধিকার নাই।

English Translation

🟢 There will be no extortion in Dhaka-8. There will be no hospital syndicates. No patient will be held hostage for money. If I cannot do this, then I have no right to be in politics.


Part 15: Ethics in Politics

🔴 আপনি বারবার নৈতিকতার কথা বলছেন—কেন?

🟢 রাজনীতি করতে হলে নৈতিকতা থাকতে হয়। নৈতিকতা না থাকলে ক্ষমতায় গিয়েও কিছু ঠিক করা যায় না।

English Translation

🟢 To do politics, one must have ethics. Without ethics, even if you gain power, nothing can be fixed.


Part 16: Final Message to Voters

🔴 শেষ প্রশ্ন—ঢাকা–৮ এর জনগণের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কী?

🟢 ঢাকা–৮ এ আপনাদের ভাই, বন্ধু, সন্তান—ওসমান হাদি নির্বাচন করছে। জিতি আর হারি—আমি আপনাদের মাঝেই থাকব। আমি যেটা বলি, ইনশাআল্লাহ সেটা করে দেখাই।

English Translation

🟢 In Dhaka-8, your brother, your friend, your child—Osman Hadi—is contesting this election. Whether I win or lose, I will remain among you. What I say, InshaAllah, I prove through action.


Closing

🔴 ওসমান হাদি, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

🟢 আপনাদের সবাইকে ধন্যবাদ। সময় টেলিভিশনকে ধন্যবাদ। দোয়া করবেন—যাতে আমরা সত্য ও ন্যায়ের পথে থাকতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি।

English Translation

🟢 Thank you to everyone. Thanks to Somoy Television. Please pray for us—so that we can remain on the path of truth and justice and continue to work for the people.


আমি কে তুমি কে হাদি হাদি

মার্কা দেখে ভোট দেবেন না,
প্রার্থী দেখে ভোট দিন।

পরিবর্তনের পক্ষে রায় দিন
গণভোটে ‘হ্যাঁ’ বলুন